হর হর হরি যা বাপর লা খা ন ম রি যা! সিলেটে বেশি সাড়া ফেলেছিল স্লোগানটি


admin প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৫, ০৯:১২ /
হর হর হরি যা বাপর লা খা ন ম রি যা!  সিলেটে বেশি সাড়া ফেলেছিল স্লোগানটি

নোমান মাহফুজ: সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে ২০২৪ এর ১ জুলাই আন্দোলনে নামে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।

আন্দোলনে নানান ঘটনাপ্রবাহের সঙ্গে সঙ্গে বদল আসে স্লোগানে। এসব স্লোগান আন্দোলনকারীদের মধ্যে বারুদের মতো কাজ করে। জোগায় ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রেরণা। কোটা সংস্কারের অহিংস দাবি থেকে সরকার পতনের আন্দোলন গড়ে ওঠার পেছনে এই আন্দোলনের ভূমিকা রয়েছে ব্যাপক।

৩৬ দিনের এই আন্দোলনের শেষ তিন সপ্তাহে তৈরি হয়েছে নতুন নতুন স্লোগান। বদলেছে দাবির ভাষাও।

জুলাইয়ের মাঝামাঝি যখন আন্দোলনে ছাত্রলীগ হামলা চালায় এবং রাজাকার কটূক্তির পর ‘আমি কে তুমি কে, রাজাকার, রাজাকার; কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার, স্বৈরাচার’, ‘চাইলাম অধিকার হয়ে, হয়ে গেলাম রাজাকার’; ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ এবং ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’ স্লোগান শোনা যায়।

হর হর হরি যা বাপর লা খা ন ম রি যা! এই স্লোগানটি তখন সিলেটের সবার মুখে মুখে ছিলো। সিলেটের কোর্ট পয়েন্ট বৈষম্য বিরোধী পুরো আন্দোলনে সবচেয়ে বেশি সাড়া ফেলেছিল স্লোগানটি। 

এছাড়া আরো যেসব স্লোগান ছিলো সিলেটিদের মুখে মুখে-

“মাইলে-নেউড়ি লামি যাও, হাইর বাড়ি ফিরিয়া যাও।”/ “আর কত জ্বা লা বি, গোপালগঞ্জের গোলাপী।”/ ভুয়ারে  ভুয়া,শেখ হাসিনা ভুয়া।