গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় যুবলীগ নেতা মখলিছুর রহমান গ্রেফতার


admin প্রকাশের সময় : জানুয়ারি ২, ২০২৬, ১৬:২৫ /
গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় যুবলীগ নেতা মখলিছুর রহমান গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি যুবলীগ নেতা মো. মখলিছুর রহমান (৩৯) কে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

শুক্রবার (০২ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ভাদেশ্বর মোকাম বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. মখলিছুর রহমান ভাদেশ্বর ইউনিয়নের কাটা খালের পার গ্রামের রফিক উদ্দিনের ছেলে।

গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ সূত্র জানায়, মো. মখলিছুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, “গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।”