

প্রেস বিজ্ঞপ্তি :
সিলেটের দক্ষিণ সুরমায় এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম কয়ছর আহমেদ, তিনি জকিগঞ্জ থানার সৈয়দাবাদ গ্রামের আব্দুস সালাম ও হোসনা বেগমের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার পুলিশ ফাঁড়ির একটি টিম কদমতলি এলাকার মিতালী আবাসিক হোটেলে অভিযানে যায়। সেখানে হোটেলের ২২৬ নম্বর কক্ষে তল্লাশি চালিয়ে কয়ছর আহমেদকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় তার হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :