গোলাপগঞ্জে যুবলীগ ক্যাডার কাশেম গ্রেফতার


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২৫, ১৮:২২ /
গোলাপগঞ্জে যুবলীগ ক্যাডার কাশেম গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় তদন্তপ্রাপ্ত আসামি যুবলীগ ক্যাডার মো:আবুল কাশেম (২৮)কে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০ টায় ঢাকাদক্ষি  ইউনিয়নের সুনামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মো: আবুুল কাশেম একই এলাকার মৃত রাইয়ব আলীর ছেলে।

গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ জানায়,কাশেম স্থানীয় যুবলীগের একজন ক্যাডার হিসেবে পরিচিত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট মামলায় তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন,আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।