

সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি এমপি এমরান আহমদের কৃতজ্ঞতা
নিজস্ব প্রতিবেদক: সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়নে ২ হাজার ৫০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনের সর্বস্তরের নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট এমরান আহমদ।
এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এ মহাসড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। বিশেষ করে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও শেওলা স্থলবন্দর এলাকার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি এবং যাতায়াত ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি আরও বলেন, সরকারের আন্তরিকতা ও প্রধানমন্ত্রীর সুদৃষ্টি থাকার কারণেই এ গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন পেয়েছে। এজন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এছাড়া প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা ও সমর্থন দেওয়ায় গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীকেও অভিনন্দন জানান এমপি এমরান আহমদ। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই মহাসড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হবে এবং এর সুফল ভোগ করবে পুরো সিলেটবাসী।
আপনার মতামত লিখুন :