

গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আরিফুল ইসলামকে বদলি করা হয়েছে। বদলির আদেশে তাকে সিলেট জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মো:আরিফুল ইসলাম নিজেই। তিনি জানান, পুলিশ প্রশাসনের জারি করা এক আদেশের মাধ্যমে তাকে গোলাপগঞ্জ মডেল থানা থেকে বদলি করে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। শিগগিরই তিনি নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করবেন।
গোলাপগঞ্জ মডেল থানায় দায়িত্ব পালনকালে ওসি মো. আরিফুল ইসলাম আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করেন।
এদিকে, গোলাপগঞ্জ মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করছেন বিয়ানীবাজার থানার বর্তমান ওসি (তদন্ত) ছবেদ আলী। পুলিশ প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী তিনি শিগগিরই গোলাপগঞ্জ মডেল থানার দায়িত্ব গ্রহণ করবেন।
পুলিশ প্রশাসনের এ রদবদলকে নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে। নতুন দায়িত্বে ছবেদ আলীর যোগদানের মধ্য দিয়ে গোলাপগঞ্জ মডেল থানার কার্যক্রমে নতুন নেতৃত্বের সূচনা হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :