সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিক মো. ফয়ছল আলমকে বিভিন্ন মহলের অভিনন্দন


admin প্রকাশের সময় : জানুয়ারি ৯, ২০২৬, ১১:২২ /
সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিক মো. ফয়ছল আলমকে বিভিন্ন মহলের অভিনন্দন

মুক্তিযুদ্ধ বিষয়ক অনুসন্ধানী লেখক-সাংবাদিক মো. ফয়ছল আলম শতাধিক বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্টান সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। দৈনিক শুভ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্বরত এই সাংবাদিক গত ১ জানুয়ারী অনুষ্টিত সিলেট প্রেসক্লাবের নির্বাচনে ১১ সদস্যের কমিটিতে সহ সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি দুই বার নির্বাহী কমিটিতে নির্বাচিত সদস্য ছিলেন।

সাংবাদিক মো. ফয়ছল আলম তিন দশকের বেশী সময় ধরে সিলেটে সাংবাদিকতা করছেন। তিনি দৈনিক খবর, ভোরের কাগজ, দৈনিক জনতা’য় কাজ করেছেন সিলেটে। এছাড়া এছাড়া গত ৩০ বছরে দৈনিক জালালাবাদ, সবুজ সিলেট, সিলেট প্রতিদিন, সিলেট সুরমা, সিলেট মিরর-মানচিত্র’তে কাজ করেছেন। দৈনিক সিলেট সুরমা’য় তিনি প্রধান বার্তা সম্পাদক ছিলেন। অন্য পত্রিকাগুলোতেও বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি দৈনিক জৈন্তাবার্তা’র নির্বাহী সম্পাদক এর সবুজ সিলেট এর বিভাগীয় সম্পাদক ( মাল্টিমিডিয়া) হিসেবেও দায়িত্ব পালন করেন। ‌গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ’ পত্রিকায় তিনি প্রায় ১০ বছর উপ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। অনুসন্ধানী এ সাংবাদিক মুক্তিযুদ্ধ, ভ্রমণ, বরেণ্যদের জীবনীসহ একাধিক বই লিখেছেন ও সম্পাদনা করেছেন। তিনি যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ একাধিকবার ভ্রমন করেছেন।
তাকে বিজয়ী করায় তিনি তাঁর ক্লাব সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি গোলাপগঞ্জ উপজেলার উত্তর কানিশাইল গ্রামের বাসিন্দা।