হাজী জছির আলী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন সভাপতি শামীম, সহ সভাপতি মাহবুব


admin প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ২১:০২ /
হাজী জছির আলী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন সভাপতি শামীম, সহ সভাপতি মাহবুব

হাজী জছির আলী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন
সভাপতি শামীম, সহ সভাপতি মাহবুব

গোলাপগঞ্জ প্রতিনিধি :  গোলাপগঞ্জ পৌরশহরের হাজী জছির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার কমিটির পূর্ব নির্ধারিত সভায় সর্বসম্মতিক্রমে দাতা সদস্য ও সাবেক সভাপতি মইনুল ইসলাম শামিমকে সভাপতি ও শিক্ষানুরাগী সদস্য মাহবুবুর রহমান চৌধুরীকে সহ সভাপতি নির্বাচিত করা হয়। সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তাজ উদ্দিন, মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি জাকের আহমদ, স্থানীয় বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি (সহকারী শিক্ষক) মোহাম্মদ কায়েছ মিঞা, সরকারি অবসর প্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল, শিক্ষানুরাগী সদস্য রিফাত সুলতানা সুকন্যা, অভিভাবক সদস্য মখদ্দছ আলী, ফাহিমা আক্তার, মারুফা বেগম। গঠিত কমিটি অনুমোদনের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি বরাবর প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক মোহাম্মদ  তাজ উদ্দিন।