

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ হিসেবে পরিচিত সিন্ডিকেটে তাঁর অন্তর্ভুক্তি উচ্চশিক্ষা খাতে সিলেট অঞ্চলের প্রতিনিধিত্বকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
এডভোকেট এমরান আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি বর্তমানে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি সিলেট-৬ আসনের জনগণের প্রতিনিধিত্ব করছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, একাডেমিক ও নীতিনির্ধারণী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
এ উপলক্ষে তাঁর শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :