মানুষের আস্থা ও ভালোবাসায় ৮ বছর পেরিয়ে ৯ম বছরে জিবি টেলিভিশন


admin প্রকাশের সময় : জুলাই ২, ২০২৬, ১৬:৫৬ /
মানুষের আস্থা ও ভালোবাসায় ৮ বছর পেরিয়ে ৯ম বছরে জিবি টেলিভিশন

নিজস্ব প্রতিবেদক:

মানুষের অগাধ বিশ্বাস, ভালোবাসা ও নিরন্তর সমর্থনে সফলতার সঙ্গে ৮ বছর পূর্ণ করে ৯ম বছরে পদার্পণ করেছে গোলাপগঞ্জের প্রথম অনলাইন টিভি জিবি টেলিভিশন।

২০১৮ সালে নিরপেক্ষ, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করে জিবি টেলিভিশন। প্রতিষ্ঠালগ্ন থেকেই “স্থানীয় স্বার্থে ও ন্যায়ের পক্ষে” এই স্লোগানকে ধারণ করে এলাকার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনাবলি দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরে আসছে সংবাদমাধ্যমটি।

দীর্ঘ আট বছরের এই পথচলায় দর্শক, পাঠক, শুভানুধ্যায়ী, সংবাদকর্মী, বিজ্ঞাপনদাতা এবং সকল সহযোগীর আন্তরিক ভালোবাসা ও আস্থায় জিবি টেলিভিশন আজ একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

জিবি টেলিভিশনের চেয়ারম্যান মো. বদরুল আলম বলেন, “দর্শকদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় প্রেরণা। প্রতিষ্ঠার পর থেকে আমরা বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করে আসছি। ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের আস্থা অটুট রাখতে এবং আরও আধুনিক ও মানসম্মত সংবাদ পরিবেশনে জিবি টেলিভিশন নিরলসভাবে কাজ করে যাবে।”

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল দর্শক, শুভাকাঙ্ক্ষী, সংবাদকর্মী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।