গোলাপগঞ্জে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফজাল আহমদের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৬, ১৯:৪৭ /
গোলাপগঞ্জে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফজাল আহমদের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি:
আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন আফজাল আহমদ। এ উপলক্ষে গত রবিবার গোলাপগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের ফুলবাড়ী পূর্বপাড়া গ্রামে এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে হাফিজ জসিম উদ্দিনের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। ইফতারের পূর্বে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের ইমাম মাওলানা গোলজার আহমদ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিবহন শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল আহমদ, সহ-সভাপতি আইন উদ্দিন, যুগ্ম সম্পাদক কামরান আহমদ ও কোষাধ্যক্ষ সাব্বির আহমেদ। এছাড়া মাইক্রোবাস উপ-কমিটির সভাপতি দুলু আহমদ (সাদ্দই), সহ-সভাপতি শাহজান আহমদ ও সম্পাদক নানু মিয়া, সিএনজি অটোরিকশা ২০৯৭ শাখার সম্পাদক জাহেদ আহমদ উপস্থিত ছিলেন।

এছাড়াও সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের গোলাপগঞ্জ শাখার সভাপতি ফরিদ উদ্দিন, সম্পাদক সুমন আহমদ ও সাংগঠনিক সম্পাদক মিলাক আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

রাজনৈতিক ও সামাজিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ এবং জামায়াতে ইসলামী গোলাপগঞ্জ পৌর শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সেলিম উদ্দিন।

ব্যবসায়ী ও সাংবাদিক মহলের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ কাঁচাবাজারের সভাপতি সাংবাদিক লায়েক আহমদ, সাবেক সভাপতি সেবুল আহমদ এবং সাংবাদিক মাওলানা সুহেদুর রহমান, দেলোয়ার হোসেন মাহমুদ, আব্দুল আজিজ বাবর, শাপলু আহমদ, ফাহিম আহমদ, সামিল হোসেন, তামিম আহমদ ও আব্দুল্লাহ আল মাসুদ।
মতবিনিময় সভায় বক্তারা এলাকার উন্নয়ন, তরুণ প্রজন্মের অগ্রগতি এবং উপজেলার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় আফজাল আহমদ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার আনুষ্ঠানিক ইচ্ছা প্রকাশ করেন।
তিনি বলেন, “আমি অবহেলিত মানুষের পাশে থেকে গোলাপগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। আপনাদের দোয়া ও সমর্থন থাকলে একটি সুন্দর ও সমৃদ্ধ গোলাপগঞ্জ উপজেলা গড়ে তুলতে আমি ভূমিকা রাখতে পারব।

সভায় উপস্থিত মুরব্বি ও তরুণ সমাজের প্রতিনিধিরা আফজাল আহমদের এ উদ্যোগকে স্বাগত জানান এবং আগামী দিনে তাকে পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।