ইউরোপ জমিয়ত নেতার ইন্তেকালে ঢাকাদক্ষিণ জমিয়তের দোয়া ও শোক


admin প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৫, ২১:২৮ /
ইউরোপ জমিয়ত নেতার ইন্তেকালে ঢাকাদক্ষিণ জমিয়তের দোয়া ও শোক

নিজস্ব প্রতিনিধি:

জামেয়া ইসলামিয়া বারকোট এর দীর্ঘদিনের উস্তাদ এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা, ইউরোপ জমিয়তের সহ-সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল আজিজ সিদ্দিকী বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪ টায় লন্ডনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এ উপলক্ষ্যে বুধবার (২৯ অক্টোবর) বাদ মাগরিব ঢাকাদক্ষিণ স্হানীয় জমিয়ত কার্যালয়ে ঢাকাদক্ষিণ ইউনিয়ন জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত এর যৌথ সভায় এক শোক বার্তায় ইউনিয়ন জমিয়তের সিনিয়র সহ সভাপতি হাফিজ মাওলানা শিব্বির আহমদ ও সাধারণ সম্পাদক মাওলানা ফয়সল আহমদ শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

তারা শোক বার্তায় বলেন, তিনি ছিলেন এক নিবেদিতপ্রাণ দায়ী ইলাল্লাহ, সুন্নতের খাদেম, প্রবাসে ইসলামি শিক্ষার বিস্তার ও জমিয়তের সাংগঠনিক কার্যক্রমে একজন বলিষ্ঠ ব্যক্তিত্ব। ইউরোপে অবস্থান করেও বাংলাদেশের ইসলামি রাজনীতি ও আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

তারা আরো বলেন,মাওলানা আব্দুল আজিজ সিদ্দিকীর ইন্তেকালে আমরা একজন পরীক্ষিত মুরব্বী, দিকনির্দেশক ও আন্তরিক সংগঠককে হারালাম। তাঁর খিদমাতে দ্বীন, আমলী ও আখলাকী দৃষ্টান্ত আজীবন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর শূন্যতা পূরণযোগ্য নয়।

তারা মহান আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষীদেরকে সবর করার তাওফিক দিন। আমিন।

এসময় ইউনিয়ন জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে হযরতের মাগফিরাত কামনায় দোয়া করেন উপস্থিত সভার সভাপতি হাফিজ মাওলানা শিব্বির আহমদ।