সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপির) এক সপ্তাহে বড় সাফল্য


admin প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৫, ২২:০৩ /
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপির) এক সপ্তাহে বড় সাফল্য

নিজস্ব প্রতিবেদক:

অপরাধমুক্ত ও নিরাপদ সিলেট গঠনের প্রত্যয়ে টানা অভিযানে সফলতা অর্জন করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত এক সপ্তাহে এসএমপি পরিচালিত অভিযানে মাদক, চোরাচালান, অসামাজিক কার্যকলাপসহ নানা অপরাধে বড় ধরনের সাফল্য এসেছে।

গত সাত দিনের মাদক বিরোধী অভিযানে উদ্ধার হয়েছে— ইয়াবা: ২৫০ পিস,বিদেশি মদ: ৫৮৭ বোতল,গাঁজা: ২০০ গ্রাম, চোলাই মদ: ১০২ লিটার।

মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার ফলে মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক অগ্রগতি দেখা গেছে।

 

চোরাচালান পণ্যের বিরুদ্ধেও এসএমপির অভিযান ছিল জোরদার। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে, ভারতীয় শাড়ি: ২,০৭১ পিস

ভারতীয় চকলেট: ৩১ প্যাকেট,স্কিন কেয়ার ক্রিম: ১,৬০০ পিস

ভারতীয় বিড়ি: ১,৬৮,০০০ শলাকা,বিদেশি সিগারেট: ৭৭০ প্যাকেট,ভারতীয় কম্বল: ২০ পিস।

এসএমপি সূত্র জানা যায়,উদ্ধারকৃত পণ্যের বাজারমূল্য প্রায় কোটি টাকারও বেশি।

এক সপ্তাহে বিভিন্ন অপরাধে জড়িত দুই শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এর মধ্যে রয়েছে,অসামাজিক কার্যকলাপে জড়িত ১২ জন,মাদক ব্যবসায়ী ১৬ জন,তালিকাভুক্ত ছিনতাইকারী ১০ জন,চিহ্নিত চোর ২৪ জন

এছাড়া ৪টি হোটেল সিলগালা করা হয়েছে এবং ৪৬৯টি যানবাহন আটক করা হয়েছে।

এদিকে অবৈধ যানবাহন, অবৈধ স্ট্যান্ড এবং ফুটপাত দখলমুক্তকরণে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান ধারাবাহিকভাবে চলবে।