

নিজস্ব প্রতিনিধি :
সিলেটের গোলাপগঞ্জে ফাহিম হত্যা মামলায় তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।
গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবু সাঈদ, পিপিএম, বৃহস্পতিবার সিলেটের বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১ মে জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় ফাহিম আহমদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানকার চিকিৎসকরা অবস্থা আশঙ্কাজনক দেখে ফাহিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেদিন সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার তদন্তে গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাঈদ, পিপিএম, আসামি জিলাল উদ্দিনের ছেলে সাঈদ আহমদ (২৩), মাহিদ আহমদ (১৯) এবং স্ত্রী কুলসুমা বেগম (৪৬)-কে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন। কারাগারে থাকা তিন আসামিই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যা বলেন, “হত্যা মামলায় তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। আমরা আশা করি, নিহত ফাহিমের পরিবার আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাবেন।”
আপনার মতামত লিখুন :