বিয়ানীবাজারে নিজেই নিজের প্রাণ নিলেন কি*শো*রী তামান্না!


admin প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৫, ২৩:৫৭ /
বিয়ানীবাজারে নিজেই নিজের প্রাণ নিলেন কি*শো*রী তামান্না!

সিলেটের বিয়ানীবাজার উপজেলার খশির এলাকায় ১৭ বছরের এক কিশোরীর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির নয়াবাড়ি গ্রামের বশর মিয়ার পরিবারে এ দুর্ঘটনা ঘটে।

তামান্না বেগম ওই পরিবারে গৃহপরিচারিকার কাজ করতেন। তিনি মুড়িয়া ইউনিয়নের সারপার গ্রামের মানিক মিয়ার মেয়ে।

খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ময়না তদন্ত শেষে তাকে দাফন করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই আমাদের ধারনা। তবে পুরো বিষয়টি অনুসন্ধানে কাজ করছে পুলিশ।