সিলেট বোর্ডে ফলাফলে ধস, সাত বছরে সবচেয়ে কম পাসের হার


admin প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৫, ০৭:২৯ /
সিলেট বোর্ডে ফলাফলে ধস, সাত বছরে সবচেয়ে কম পাসের হার

নিউজ ডেস্ক:

সিলেট বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় গত সাত বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে। বোর্ডজুড়ে পাসের হার মাত্র ৫১.৮৬ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ হাজার ৬০২ জন শিক্ষার্থী।

 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সিলেট শিক্ষা বোর্ড মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী।

 

ঘোষিত ফলাফলে দেখা যায়,

বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ ৭৫.৯৫ শতাংশ,

ব্যবসায় শিক্ষা বিভাগে ৫০.১৮ শতাংশ,

আর মানবিক বিভাগে সবচেয়ে কম ৪৫.৫৯ শতাংশ।

এবার সিলেট বোর্ডের অধীনে ৬৯ হাজার ১৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, এর মধ্যে ৩৫ হাজার ৮৭১ জন উত্তীর্ণ হয়েছে।

 

ছেলেদের তুলনায় মেয়েরা এবারও এগিয়ে।

ছেলেদের পাসের হার ৪৯.৯৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬৮১ জন।

অপরদিকে মেয়েদের পাসের হার ৫৩.১৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯২১ জন।

 

ফলাফল বিশ্লেষণ নিয়ে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী বলেন,“মানবিক বিভাগের শিক্ষার্থীদের দুর্বল ফলাফল এবং ইংরেজিতে খারাপ পারফরম্যান্সই এবারের ফলাফল বিপর্যয়ের মূল কারণ।”

 

সিলেট বিভাগের চার জেলার মধ্যে এবারও সিলেট জেলা এগিয়ে রয়েছে — এখানে পাসের হার ৬০.৬১ শতাংশ।

অন্যদিকে হবিগঞ্জে পাসের হার ৪৯.৮৮ শতাংশ, সুনামগঞ্জে ৪৭.৩৫ শতাংশ এবং মৌলভীবাজারে ৪৫.৮০ শতাংশ।