অবশেষে সিলেটকে বিদায় জানালেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম


admin প্রকাশের সময় : জুন ২৩, ২০২৬, ০৭:৫২ /
অবশেষে সিলেটকে বিদায় জানালেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

অবশেষে সিলেটকে বিদায় জানালেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

অবশেষে সিলেটকে বিদায় জানালেন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। বদলিজনিত কারণে দায়িত্ব ছাড়ার প্রাক্কালে তিনি নিজের ফেসবুক ওয়ালে এক আবেগঘন বার্তা প্রকাশ করেন।
মঙ্গলবার (২৩ জুন) দেওয়া ওই বার্তায় তিনি লিখেন, “বিদায় সিলেট, ভালো থাকুক। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।”
সংক্ষিপ্ত এই বার্তায় সিলেটবাসীর প্রতি তাঁর কৃতজ্ঞতা ও ভালোবাসার প্রকাশ ফুটে ওঠে। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই মন্তব্যের মাধ্যমে তাঁর দায়িত্বকালীন বিভিন্ন কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন এবং শুভকামনা জানান।
দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রশাসনিক উদ্যোগ, জনসম্পৃক্ত কার্যক্রম এবং সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মো. সারওয়ার আলম আলোচনায় ছিলেন। তাঁর বদলির খবর প্রকাশের পর সিলেটের বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
বিদায়ী বার্তায় তিনি সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গেলেও, তাঁর সংক্ষিপ্ত এই স্ট্যাটাস অনেকের কাছেই আবেগঘন বিদায়ের প্রতীক হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ইতোমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে চলছে নানা আলোচনা।