সাংবাদিক নির্যাতনের ঘটনায় গোলাপগঞ্জ বিএমএসএফ’র ক্ষোভ প্রকাশ


admin প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৫, ১৬:৪৯ /
সাংবাদিক নির্যাতনের ঘটনায় গোলাপগঞ্জ বিএমএসএফ’র ক্ষোভ প্রকাশ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন মেলায় মাদক ব্যবসায়ীদের হামলায় ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি রাজু আহমেদ আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গোলাপগঞ্জ উপজেলা শাখা।

 

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক রাজু আহমেদ বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

এক যৌথ বিবৃতিতে বিএমএসএফ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. বদরুল আলম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুমিত রনি, সহ-সভাপতি আব্দুল্লাহ আহমদ, সহ-সভাপতি আব্দুল আজিজ বাবর,  সাধারণ সম্পাদক শাহ আলম, যুগ্ম সম্পাদক সালমান কাদের দিপু, সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেল আহমদ, সহসাধারণ সম্পাদক ফাহাদ হোসাইন, অর্থ সম্পাদক ফাহিম আহমদ, সাংগঠনিক সম্পাদক সাকেল উদ্দিন,  প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, দপ্তর সম্পাদক তামিম আহমদ, সহ দপ্তর সম্পাদক ইমন আহমদ, সদস্য আফসার আহমদ, সদস্য তানিম, ও সদস্য লিমম আহমদ  বলেন, একজন কর্মরত সাংবাদিকের উপর এ ধরনের বর্বরোচিত হামলা সংবাদপেশাকে বাধাগ্রস্ত করার ন্যাক্কারজনক অপচেষ্টা।

 

তারা আরও বলেন, সাংবাদিক সমাজের উপর বারবার হামলা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।