সিলেট-৬ আসনে এমরান চৌধুরীর উদ্যোগে গণমিছিল বৃহস্পতিবার


admin প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৫, ১৫:০১ /
সিলেট-৬ আসনে এমরান চৌধুরীর উদ্যোগে গণমিছিল বৃহস্পতিবার

সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলা গঠিত সিলেট-৬ সংসদীয় আসন। এ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

তার উদ্যোগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিয়ানীবাজারে এক গণমিছিলের আয়োজন করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এ মিছিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী পিএইচজি হাইস্কুল মাঠ থেকে গণমিছিল শুরু হবে।

অনুষ্ঠেয় এ গণমিছিলে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ বিয়ানীবাজারের গণতন্ত্রকামী জনগণের উপস্থিতি কামনা করেছেন।