

লেখক:আব্দুল্লাহ আল মাসুদ
সত্যের পথে দাঁড়িয়েছিলে কলম হাতে,
অন্যায়-অবিচার লিখেছিলে রাতের অন্ধকার ভাতে।
অসত্যের প্রাচীর ভাঙতে লিখেছিলে বারবার,
তাই তো শত্রুর চোখে হয়ে গেলে ভয়ংকর।
পুলিশের গুলিতে ঝরল তোর প্রাণ,
রক্তে রাঙালো পথ—দিলি তুই সম্মান।
ভয় দেখাতে চেয়েছিল শক্তির অহংকার,
কিন্তু শহীদের মৃত্যু তো ইতিহাসে অমর-দ্বার।
গোলাগুলির শব্দে স্তব্ধ হলো নগর,
কিন্তু তোর নাম হলো আরও দীপ্ত, আরও গৌরবময় ভর।
সাংবাদিক মানে ভয় নয়, মাথা উঁচু করে বলা,
তুরাব, তুই দেখালে কলমই পারে বিশ্ব নড়াতে চলা।
তোর রক্তে লেখা হলো সত্যের গান,
আলো ছড়াবে প্রজন্ম থেকে প্রজন্মের প্রাণ।
শহীদ তুরাব, তোর ত্যাগ বৃথা যাবে না,
বাংলার আকাশে তোর নাম গাইবে স্বাধীনতার সুর যেনা।
আপনার মতামত লিখুন :