

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ নিয়ে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ধৈর্যের সঙ্গে সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ—এমনটাই জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
তিনি জানান, ‘উচ্ছৃঙ্খলতা যা হয়েছে, সেটা যতটুকু সম্ভব আমরা ধৈর্যের সঙ্গে প্রশমন করার চেষ্টা করছি, আমরা এখন রিইনফোর্সড (আরো পুলিশ সদস্য পাঠানো) করছি, পুরো জিনিসটা নিয়ন্ত্রণে আনার জন্য। আমরা লিথ্যাল (প্রাণঘাতী অস্ত্র) কোনো কিছু ব্যবহার করছি না, তাই আমাদের একটু সময় লাগছে।
আপনার মতামত লিখুন :