

সিলেট জেলা প্রশাসক সারওয়ার আলমের বদলির প্রতিবাদে আজ বিকেলে প্রতিবাদ কর্মসূচি
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বদলির প্রতিবাদে আজ রোববার (২১ জুন) বিকেল ৫টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে সারওয়ার আলমের বিভিন্ন জনমুখী কর্মকাণ্ড ও প্রশাসনিক ভূমিকার প্রতি সমর্থন জানিয়ে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, বিকেল ৫টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে উপস্থিত হয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। এতে সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিতে পারেন বলে তারা আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তাঁর বর্তমান পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে পদায়ন করা হয়েছে। এ সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আপনার মতামত লিখুন :