

মৌলভীবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, ওসমানী বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মৌলভীবাজার সফর উপলক্ষে বুধবার (১৭ জুন) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রীকে সিলেট বিভাগের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা স্বাগত জানান। এ সময় বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী সড়কপথে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশে যাত্রা করেন। তাঁর এ সফরকে কেন্দ্র করে সিলেট ও মৌলভীবাজার জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আপনার মতামত লিখুন :