

সিলেটে চলছে চিরুনি অভিযান, ৪ ঘণ্টায় গ্রেফতার ১৩৯
নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। চার ঘণ্টাব্যাপী এ অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মোট ১৩৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর বিশেষ নির্দেশনায় শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা এলাকায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। এ সময় কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
থানাভিত্তিক গ্রেফতারের সংখ্যা হলো— কোতোয়ালি থানায় ৩০ জন, জালালাবাদ থানায় ২৫ জন, এয়ারপোর্ট থানায় ২০ জন, দক্ষিণ সুরমা থানায় ২৭ জন, মোগলাবাজার থানায় ৬ জন এবং শাহপরান (র.) থানায় ৩১ জন।
এসএমপি সূত্র জানায়, মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাইকারী দমন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :