

মখলিছ মিনি তাহফিজুল কুরআন ইনস্টিটিউটের উদ্বোধনী ক্লাস ও দোয়া মাহফিল ১০ জুন
নিজস্ব প্রতিনিধি: সিলেট সদর উপজেলার জালালাবাদ এলাকার শিবেরবাজারস্থ দাওদা কালিদ গ্রামে অবস্থিত মখলিছ মিনি তাহফিজুল কুরআন ইনস্টিটিউটের ২০২৬ শিক্ষাবর্ষের উদ্বোধনী ক্লাস ও দোয়া মাহফিল আগামী ১০ জুন (বুধবার) অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ওইদিন সকাল ১১টায় প্রতিষ্ঠান মিলনায়তনে উদ্বোধনী ক্লাস (দরস) ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দরস প্রদান ও দোয়া পরিচালনা করবেন আল্লামা শফিকুল হক সুরাইহাটি হাফিজাহুল্লাহ এবং মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী। এছাড়াও এলাকার নবীন ও প্রবীণ উলামায়ে কেরাম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
প্রতিষ্ঠানের পরিচালক হাফিজ কারী আব্দুল আজিজ অভিভাবক, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।
তিনি বলেন, “নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম সুন্দরভাবে শুরু করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার প্রসারে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :