

জামিনে মুক্তি পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী
ডেস্ক রিপোর্ট : গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী।
বুধবার (৩ জুন) রাত ১০টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার।
কারা সূত্রে জানা গেছে, আদালতের মাধ্যমে আগেই সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর হয়। বুধবার রাতে কারাগারে জামিনের কাগজপত্র পৌঁছানোর পর তা যাচাই-বাছাই করে কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়।
এ বিষয়ে জেলার শিরিন আক্তার বলেন, “বুধবার রাত ১০টায় সেলিনা হায়াৎ আইভী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আমাদের হাতে জামিনের কাগজ পৌঁছানোর পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।”
উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা ছিল। আদালতে জামিন পাওয়ার পর বুধবার রাতে তিনি কারামুক্ত হন।
আপনার মতামত লিখুন :