

এডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের সদ্য প্রয়াত সাধারণ সম্পাদক ও নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি এডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মে) দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতির ৫ নম্বর হলে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়।
সিলেট জেলা বারের সাধারণ সম্পাদক এডভোকেট অশোক পুরকায়স্থের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন।
প্রধান আলোচক ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা বারের সাধারণ সম্পাদক এডভোকেট জোবায়ের বখত জুবের, সাবেক সভাপতি এডভোকেট একেএম শমিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আশরাফুল ইসলাম আশরাফ এবং সিনিয়র আইনজীবী এডভোকেট ওবায়দুর রহমান।
সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট সলমান উদ্দিন ও এডভোকেট আহমেদ ওবায়দুর রহমান ফাহমীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এডভোকেট জালাল উদ্দিন, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট আশরাফ উদ্দিন আহমদ, এডভোকেট নিরঞ্জন সরকার, এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, এডভোকেট আব্দুছ ছত্তার, এডভোকেট মুমিনুল ইসলাম টিটু, এডভোকেট আব্দুল মুকিত অপি, এডভোকেট মোতাহির আলী, এডভোকেট আব্দুর রহমান, এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট জয়নাল আবেদীন, এডভোকেট ইসরাফিল আলী, এ এফ এম সাজেদুল ইসলাম সজীব, এডভোকেট তাহরীমা রেজা চৌধুরী, এডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, এডভোকেট সৈয়দ রাব্বি হাসান তারেক, এডভোকেট ইমরান আহমদ, এডভোকেট অশোক দেব লিটন, এডভোকেট সৈয়দ রিয়াজ আহমদ ও এডভোকেট কাজী আব্দুল ওদুদ প্রমুখ।
শোকসভায় বক্তারা মরহুম এডভোকেট মুজিবুর রহমান মুজিবের কর্মময় জীবন, সততা, পেশাগত দক্ষতা ও মানবিক গুণাবলির কথা স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর মৃত্যু আইন অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।
সভায় মরহুমের ছোট ভাই উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পরিষদের ক্রীড়া সম্পাদক এডভোকেট শেখ আবুল হাসনাত বুলবুল।
আপনার মতামত লিখুন :