

বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ২০ লাখ টাকায় ‘কালো মানিক’ কিনলেন শিল্পপতি ফাহিম চৌধুরী
ডেস্ক রিপোর্ট : পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও আলোচনায় এসেছে ‘কালো মানিক’ নামের সেই গরুটি, যা গত বছর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-কে উপহার দিতে চেয়েছিলেন পটুয়াখালীর কৃষক সোহাগ মৃধা।
তবে সে সময় বেগম খালেদা জিয়া গরুটি গ্রহণ না করে সেটি ফেরত দেন এবং সোহাগ মৃধাকে নিজের কাজে লাগানোর পরামর্শ দেন।
আজ রোববার আলোচিত ‘কালো মানিক’ গরুটি ২০ লাখ টাকায় কিনে নেন সিলেটের জকিগঞ্জের শিল্পপতি ফাহিম আল চৌধুরী।
গরুটি কেনার পর ফাহিম আল চৌধুরী বলেন,
“এটা আমি আবেগের জায়গা থেকে কিনেছি। ম্যাডামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিনেছি। মহান আল্লাহ যেন ম্যাডামকে জান্নাতুল ফেরদৌস দান করেন।”
তিনি আরও জানান, শুধু গরুটি কেনাই নয়, গরুর মালিক সোহাগ মৃধার ৮ বছর বয়সী মেয়ের হার্টের ছিদ্রজনিত রোগের চিকিৎসার দায়িত্বও তিনি নিয়েছেন।
স্থানীয়দের মতে, মানবিক এই উদ্যোগ এবং ‘কালো মানিক’কে ঘিরে আবেগঘন ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আপনার মতামত লিখুন :