গোলাপগঞ্জের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হাজী জছির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়


admin প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ২০:৩৭ /
গোলাপগঞ্জের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হাজী জছির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

গোলাপগঞ্জের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হাজী জছির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার স্বরসতী গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী হাজী জছির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা, শৃঙ্খলা ও আধুনিকতার সমন্বয়ে এখন পুরো জেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি লাভ করেছে। দীর্ঘদিন ধরে শিক্ষার মানোন্নয়ন, আধুনিক পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে বিশেষ অবদান রাখায় বিদ্যালয়টি “সিলেট জেলার শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়” হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।
শতবর্ষী এ বিদ্যালয়টি গোলাপগঞ্জ উপজেলার অন্যতম প্রাচীন ও প্রথম মডেল স্কুল হিসেবে সুপরিচিত। প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়টি এলাকার শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখানকার মনোরম পরিবেশ, সুসজ্জিত অবকাঠামো এবং মানসম্মত শিক্ষা কার্যক্রম অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে বিদ্যালয়টিকে বিশেষ আস্থার জায়গায় পরিণত করেছে।
বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ করে তুলতে বিদ্যালয়ে কম্পিউটার ভিত্তিক শিক্ষা কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, নৈতিক শিক্ষা ও সৃজনশীল পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটানো হচ্ছে।
বিদ্যালয়টির সাফল্যের পেছনে অন্যতম ভূমিকা পালন করছেন প্রধান শিক্ষক তাজ উদ্দিন। তাঁর দক্ষ নেতৃত্ব, সততা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তিনি ইতোমধ্যে গোলাপগঞ্জ উপজেলার “শ্রেষ্ঠ প্রধান শিক্ষক” নির্বাচিত হয়েছেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষার মানোন্নয়নে নতুন উচ্চতায় পৌঁছেছে বলে অভিমত স্থানীয়দের।
বিদ্যালয়ের এমন অর্জনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ পুরো এলাকাজুড়ে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।