গোলাপগঞ্জে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত জুলেখা আক্তার


admin প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ১৯:৫৬ /
গোলাপগঞ্জে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত জুলেখা আক্তার

গোলাপগঞ্জে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত জুলেখা আক্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জনাবা জুলেখা আক্তার। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর সহকারী শিক্ষক ক্যাটাগরিতে এ সম্মাননা অর্জন করায় শিক্ষা অঙ্গনে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর এ সাফল্য শিক্ষকতা পেশায় নিষ্ঠা ও পরিশ্রমের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
জুলেখা আক্তারের এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ পুরো গোলাপগঞ্জবাসী গর্ব প্রকাশ করেছেন। বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি শিক্ষাক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ অবদান রেখে নতুন নতুন সাফল্য অর্জন করবেন।
এদিকে, জুলেখা আক্তারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন শুভানুধ্যায়ীরা।