গোলাপগঞ্জে পুলিশের অভিযানে বাড়ছে কড়াকড়ি মামলা ও গাড়ি আটক


admin প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ১২:৫০ /
গোলাপগঞ্জে পুলিশের অভিযানে বাড়ছে কড়াকড়ি মামলা ও গাড়ি আটক

আব্দুল্লাহ আল মাসুদ:

গোলাপগঞ্জে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিয়মিতভাবে এ অভিযান পরিচালনা করছে পুলিশ।

আজ পরিচালিত অভিযানে বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এসময় প্রয়োজনীয় কাগজপত্রে অনিয়ম পাওয়ায় দুইটি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি অনটেস্ট একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়েছে।

গোলাপগঞ্জ চৌমুহনী এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোলাপগঞ্জ মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহ আলম। এসময় থানা পুলিশের সদস্যদের পাশাপাশি ট্রাফিক পুলিশের সার্জেন্ট সুকান্ত হিরা ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্রাফিক সার্জেন্ট সুকান্ত হিরা বলেন, চলমান বিশেষ অভিযানে যানবাহনের ফিটনেস, লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র যাচাই করা হচ্ছে। অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান আরও কঠোরভাবে পরিচালিত হবে।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহ আলম বলেন, “সিলেট রেঞ্জ ডিআইজির নির্দেশনায় থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং সড়কে অনিয়ম রোধে পুলিশের এই কার্যক্রম অব্যাহত থাকবে।