

জাতীয় ছাত্রশক্তি সিলেট জেলা শাখার আওতাধীন গোলাপগঞ্জ উপজেলা শাখার ৬ মাস মেয়াদি আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (১০ মে) সংগঠনটির জেলা শাখার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
সিলেট জেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক তৌফিক ওমর তানভীর ও সদস্য সচিব মোঃ জামিল আহমদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আহমেদ আবুল মাজিদ। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আল আজাদ তামিমকে।
কমিটিতে সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন সাদাত আহমদ এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মাহিদ আহমদ। এছাড়া মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন আহমদুল হক সাকি।
সংগঠক পদে রয়েছেন রেদওয়ান হোসেন ফাহিম, মাহি মাহিন, জুবায়ের আহমদ, রাবি হোসেন, মাহি হাসান, তানভীর আলম ও মোহাম্মদ ইসমাইল।
বিজ্ঞপ্তিতে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা শাখার কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :