গোলাপগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১


admin প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ১৯:৫৪ /
গোলাপগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার:
সিলেটের গোলাপগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মঈন উদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৯ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার এমসি একাডেমি স্কুল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, সিলেট জেলা ডিবি পুলিশের এসআই লুৎফুর রহমান ও এসআই মাহমুদুলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে মঈন উদ্দিনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে ডিবি পুলিশের এসআই লুৎফুর রহমান জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ডিবি পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।