

নিজস্ব প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আহমদ চৌধুরী পৌরবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সকল মুসলমানকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
এক বার্তায় তিনি বলেন, রমজানের ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা আমাদের জীবনে নতুন দিগন্ত উন্মোচন করে। ঈদ সেই আনন্দের বার্তা নিয়ে আসে, যা মানুষের মাঝে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সহমর্মিতা জাগ্রত করে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সমাজে সম্প্রীতি ও ঐক্যের বিকাশ অত্যন্ত জরুরি। ঈদের এই মহিমান্বিত দিনে সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোই হোক আমাদের অঙ্গীকার।
তারেক আহমদ চৌধুরী সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদের আনন্দ যেন প্রতিটি ঘরে পৌঁছে যায় এবং সবাই নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারেন—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আপনার মতামত লিখুন :