

গোলাপগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও গোলাপগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বাদল আহমদ উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভানুধ্যায়ীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে নিয়ে আসে খুশি ও শান্তির বার্তা। তিনি সকলকে ঈদের প্রকৃত শিক্ষা গ্রহণ করে পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা ও সৌহার্দ্য বৃদ্ধির আহ্বান জানান।
বাদল আহমদ আরও বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে সবার এগিয়ে আসা উচিত। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিলেই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হবে।
তিনি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যাণ কামনা করে সবার সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
আপনার মতামত লিখুন :