

নোমান মাহফুজ: গত বছরের রমজান মাস। হাফিজ মাওলানা ফখরুল ইসলামের উদ্যোগে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলায় প্রতিদিন সাধারণ মানুষ, পথচারিদের মাঝে ইফতার বিতরণ করা হয়। তখনো মানুষ জানতো না, কে সেই হাফিজ মাওলানা ফখরুল ইসলাম? তবে শুধু জানতো তিনি একজন সমাজসেবক! এই ছিলো তার পরিচয় সাধারণ জনতার কাছে।
এবারের রমজানে তার সেই অপ্রকাশিত পরিচয় সাধারণ মানুষের কাছে অজানা রইলো না। ছিলেন বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ আসনে সংসদ সদস্য প্রার্থী। ব্যালটে হেরেছেন ঠিক, তবে মানবিকতায় জয় করে চলছেন সাধারণ জনতার আসনে। সিলেট-৬ এ ফলাফলের পরও থামেননি হাফিজ মাওলানা ফখরুল ইসলাম। রমজানজুড়ে ১ লক্ষ মানুষের ইফতার নিয়ে মাঠে।

গতবারের মতো এবারো হাফিজ মাওলানা ফখরুল ইসলামের উদ্যোগে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার ১২টি বুথসহ বিভিন্ন উপবুথের মাধ্যমে প্রতিদিন গড়ে একলাখ সাধারণ মানুষ, পথচারিদের মাঝে ইফতার বিতরণ করা হবে। পহেলা রমজান বিয়ানীবাজার পৌরসভার উত্তরবাজারের মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গনে এ ইফতার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জননেতা হাফিজ মাওলানা ফখরুল ইসলাম। এ সময় তিনি বলেন, শুধু রাজনীতির জন্য নয়, সেবার জন্য এসেছি, যতদিন বেঁচে থাকবো এ অঞ্চলের মানুষের সেবা করে যাব।
এ ইফতার কার্যক্রম ধনী গরিব সবার জন্য জানিয়ে মাওলানা ফখরুল বলেন, বিশেষ করে রমজান মাসে অনেক পথচারির পথেই ইফতার করতে হয়, এ কার্যক্রম রোজাদার পথচারিদের সহায় হবে।
হাফিজ মাওলানা ফখরুল ইসলামের উদ্যোগে ইফতার বিতরণ কার্যক্রমের প্রশংসা করে উপকারভোগীরা বলেন, এ ধরনের আয়োজনে পথচারিসহ সাধারণ মানুষ উপকৃত হবেন।
দুই উপজেলার ১২ বুথের মধ্যে বিয়ানীবাজারের ৬টি বুথের সাথে প্রতিদিন কয়েকটি উপবুথেও ইফতার বিতরণ করা হবে।
আপনার মতামত লিখুন :