দায়িত্বে ফিরলেন গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আহমদ চৌধুরী


admin প্রকাশের সময় : জানুয়ারি ২০, ২০২৬, ১৭:২৭ /
দায়িত্বে ফিরলেন গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আহমদ চৌধুরী

আব্দুল্লাহ আল মাসুদ:
গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আহমদ চৌধুরী পুনরায় তার দায়িত্বে বহাল হয়েছেন। শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এর আগে তাকে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারেক আহমদ চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করা হয়। পরবর্তীতে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী তাকে আবারও আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়।

এ বিষয়ে ২০ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিলেট জেলা শাখার সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলা ও কার্যক্রমকে সুসংহত রাখতে ভবিষ্যতে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাকে আরও সতর্ক থাকতে হবে এবং সংগঠনের নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

উল্লেখ্য, এর আগে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তারেক আহমদ চৌধুরীকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।