

নিজস্ব প্রতিনিধি :
সিলেটের গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে তিনটি মামলায় মোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি ) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ পৌরসভার দাড়িপাতন এলাকায় অবৈধভাবে মাটি কেটে পুকুর ভরাট করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পৌরসভার সরস্বতী এলাকায় অবৈধভাবে মাটি কেটে নিজ জমি ভরাট করার দায়ে আরেকজনকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে গোলাপগঞ্জ বাজারের একটি হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল অভিযানে সহযোগিতা করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
আপনার মতামত লিখুন :