গোলাপগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ ছাত্রলীগ–যুবলীগসহ ১৬ জন গ্রেফতার


admin প্রকাশের সময় : জানুয়ারি ১৩, ২০২৬, ১৮:১০ /
গোলাপগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ ছাত্রলীগ–যুবলীগসহ ১৬ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি

অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বৈষম্য বিরোধী  আহত ও হত্যা মামলারসহ বিভিন্ন মামলায় আসামি ও পলাতক ফ্যাস্টিট আওয়ামী লীগের নেতাকর্মীদের দমনে গত ১২ ডিসেম্বর শনিবার সন্ধ্যা থেকে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী।

 

উপজেলা জুড়ে এ অপারেশনে গোলাপগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের নির্দেশে এসআই সাঈদের নেতৃত্বে ফ্যাস্টিট আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন মামলার শুক্রবার প্রায়ই ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানাযায়, গত ১৬ ডিসেম্বর গোলাপগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সহ সভাপতি, রণকেলী দক্ষিণ ভাগ এলাকার সনাই আলীর ছেলে এহসান আহমদ (২৫) রাত ২টা ৩০ মিনিটের সময় উপজেলার রণকেলী দক্ষিণ ভাগ এলাকা হতে গ্রেফতার করা হয়।

 

গত ১৭ ডিসেম্বর গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা, গোলাপগঞ্জ উপজেলার স্বরস্বতি নিজগঞ্জ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ সোয়িন (২৮) এবং উপজেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক, ঘোষগাঁও (টিলা গাঁও) এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ আব্দুছ ছামাদ (২৭)কে গোলাপগঞ্জ পৌরশহরের আহম্মদ আলী রোড এলাকা হতে বিকাল সাড়ে ৬টায় গ্রেফতার করা হয়।

 

১৯ ডিসেম্বর গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক, দক্ষিণভাগ দরগা দাইর এলাকার শেখ ফয়জুল ইসলামের ছেলে শেখ সাইমুল ইসলাম রুবাব (২৭) কে রাত ১১টায় ভাদেশ্বর মোকামবাজার এলাকা হতে গ্রেফতার করা হয়।

 

২০ ডিসেম্বর গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা, উপজেলার দাড়িপাতন এলাকার ফারুক মিয়ার ছেলে রুমেছ আহমদ (৩৫) এবং উপজেলার ছাত্রলীগ নেতা, দাড়িপাতন এলাকার ফারুক মিয়ার ছেলে ইমতিয়াজ আহমদ (২৫)কে রাত ৭টায় গোলাপগঞ্জ পৌরসভার উত্তরবাজার এলাকা হতে গ্রেফতার করা হয়। আবার একই দিন উপজেলার বানিগাজী এলাকার মহরম আলীর ছেলে তারেক আহমদ (২৯) কে ১১টা ৩০ মিনিটের সময় উপজেলার বানিগাজী এলাকা হতে গ্রেফতার করা হয়।

 

২৪ ডিসেম্বর গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা, টিকরবাড়ী এলাকার মৃত পাখি মিয়ার ছেলে অপু আহমদ বদই (৩৫) কে রাত ১টায় গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী এলাকা হতে গ্রেফতার করা হয়।

 

গত ২৬ ডিসেম্বর গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীগের সদস্য, ইউনিয়ন আওয়ামীগের দপ্তর সম্পাদক ও উপজেলার ভাদেশ্বর নালীউরি এলাকার মৃত সৈয়দ এনামুল ইসলামের ছেলে সৈয়দ এহতেশামুল ইসলাম (৪২) কে সন্ধ্যা ৬টায় ভাদেশ্বর নালিউরী এলাকা হতে গ্রেফতার করা হয়।

 

২৮ ডিসেম্বর গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা, উপজেলার স্বরস্বতি এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে জাফরুল ইসলাম তারেক (২৬)কে পৌণে ৮টায় গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী এলাকা হতে গ্রেফতার করা হয়।

 

৩০ ডিসেম্বর গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা, উপজেলার আমনিয়া ইসলামটুল এলাকার জালাল উদ্দীনের ছেলে মো: জাফর (২০) কে রাত ১টায় এমসি একাডেমি মাঠ হতে গ্রেফতার করা হয়। একই দিন সাজাপ্রাপ্ত আসামী উপজেলার দক্ষিণভাগ এলাকার আবুল হোসেনের ছেলে ওয়াহিদুল হক (২২) দুপুর সাড়ে ১১টায় গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনি হতে গ্রেফতার করা হয়।

 

৩১ ডিসেম্বর গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা, উপজেলার সুনামপুর এলাকার মৃত রাইয়ব আলীর ছেলে মো: আবুল কাশেম (২৮) কে রাত সাড়ে ১০টায় সুনামপুর বাজার হতে গ্রেফতার করা হয়।

 

২জানুয়ারী গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা, উপজেলার কাটা খালের পাড় এলাকার রফিক উদ্দিনের ছেলে মোঃ মখলিছুর রহমান (৩৯) কে ৭টার দিকে গোলাপগঞ্জের ভাদেশ্বর মোকামবাজার এলাকা হতে গ্রেফতার করা হয়।

 

৪ জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, উপজেলার সুন্দিশাইল এলাকার সহিবুর রহমানের ছেলে রাহিন আহমদ (৩০) কে গোলাপগঞ্জের সুন্দিশাইল বাজার হতে গ্রেফতার করা হয়।

 

৫জানুয়ারী গোলাপগঞ্জ উপজেলা ভাদেশ্বর মাইজবাগ এলাকার মৃত আব্দুছ ছত্তার কুটু মিয়ার ছেলে আসামী হেলাল আহমদ(৫৬) কে রাত সাড়ে ৮টায় গোলাপগঞ্জের ভাদেশ্বর মাইজবাগ এলাকা হতে গ্রেফতার করা হয়।

 

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখা যায় এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান অব্যাহত আছে।