

নিজস্ব প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা মঈন উদ্দিন (৫২) কে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মঈন উদ্দিন ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর গ্রামের উসমান আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, মঈন উদ্দিনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাঈদ জানান, আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার (১৩ জানুয়ারি) গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
আপনার মতামত লিখুন :