শ্রেষ্ঠ স্কাউটস নির্বাচিত হলেন মাজহারুল ইসলাম হাসান


admin প্রকাশের সময় : জানুয়ারি ১১, ২০২৬, ১৩:২৭ /
শ্রেষ্ঠ স্কাউটস নির্বাচিত হলেন মাজহারুল ইসলাম হাসান

গোলাপগঞ্জ প্রতিনিধি :
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউটস হিসেবে নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম হাসান।

তিনি গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি এম সি একাডেমীর একজন সক্রিয় স্কাউট সদস্য।
স্কাউটিং কার্যক্রমে নিষ্ঠা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। তাঁর এই অর্জনে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ, সহপাঠী ও স্থানীয় স্কাউটস নেতৃবৃন্দ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।

এ সময় সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, মাজহারুল ইসলাম হাসানের এই সাফল্য ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদের স্কাউটিং ও সামাজিক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে।