গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা রাহিন গ্রেফতার


admin প্রকাশের সময় : জানুয়ারি ৪, ২০২৬, ১৭:৫২ /
গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা রাহিন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় তদন্তপ্রাপ্ত আসামি নিষিদ্ধ ঘোষিত  ছাত্রলীগ নেতা মো:রাহিন আহমদ (৩০)কে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

রবিবার (৪ জানুয়ারি ) রাত সাড়ে ৯ টায় আমুড়া ইউনিয়নের সুন্দিশাইল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি রাহিন আহমদ সুন্দিশাইল গ্রামের সহিবুর রহমানের ছেলে।

গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, রাহিন আহমদ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। ও গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট মামলায় তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাঈদ বলেন,আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।