

ছাত্র জমিয়ত বাংলাদেশ বাঘা ইউনিয়ন শাখার ৫ নং ওয়ার্ডের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার বাদ মাগরিব ইউনিয়ন জমিয়ত অফিসে শাখা সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ বাঘা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফিজ খুবাইব বিন জামিল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন প্রচার সম্পাদক মাহবুব আহমদ, অর্থ সম্পাদক হাফিজ আলাউদ্দিন প্রমুখ।
এসময় নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলদের শপথ পাঠ করান বাঘা ইউনিয়ন ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক খুবাইব বিন জামিল।
আপনার মতামত লিখুন :