সাংবাদিক জাহিদ উদ্দিনের মামার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোলাপগঞ্জ উপজেলা শাখার শোক


admin প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ১৪:২৬ /
সাংবাদিক জাহিদ উদ্দিনের মামার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোলাপগঞ্জ উপজেলা শাখার শোক

গোলাপগঞ্জ প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় সাংবাদিক জাহিদ উদ্দিনের মামা আখদ্দছ আলীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গোলাপগঞ্জ উপজেলা শাখা।

শনিবার এক শোকবার্তায় সংগঠনের সভাপতি মো:বদরুল আলম , সাধারণ সম্পাদক মো:শাহ আলম সহ কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আখদ্দছ আলীর আকস্মিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তারা মহান আল্লাহ তাআলার নিকট মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার এবং শোকাহত পরিবারের সদস্যদের এ শোক ধৈর্যের সঙ্গে বহন করার তাওফিক কামনা করেন। একই সঙ্গে দুর্ঘটনায় আহত তার স্ত্রী ও দুই সন্তানের দ্রুত সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের করমপুর গেইট এলাকায় বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী আখদ্দছ আলী (৬০) নিহত হন। দুর্ঘটনায় তার স্ত্রী ও দুই সন্তান গুরুতর আহত হন। তারা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।