গোলাপগঞ্জে অস্ত্র প্রদর্শনের ঘটনায় এজাহারভুক্ত আসামি পুলিশের জালে


admin প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৬, ১৬:৫৭ /
গোলাপগঞ্জে অস্ত্র প্রদর্শনের ঘটনায় এজাহারভুক্ত আসামি পুলিশের জালে

নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ:

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি তাজিম আহমেদ ওরফে তাজিনুর রহমান (১৯)। তিনি গোলাপগঞ্জ উপজেলার দাড়িপাতন গ্রামের জিল্লু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোলাপগঞ্জ মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলা’র এজাহারভুক্ত আসামি তাজিম আহমেদকে সোমবার (৬ জুলাই) রাত প্রায় ৯টায় গোলাপগঞ্জ পৌরসভার উত্তর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাঈদ পিপিএম  জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।