গোলাপগঞ্জের প্রথম অনলাইন টিভি ‘জিবি টেলিভিশন’-এর ৯ম বর্ষপূর্তি উদযাপন ৩ জুলাই


admin প্রকাশের সময় : জুলাই ১, ২০২৬, ১০:৫৮ /
গোলাপগঞ্জের প্রথম অনলাইন টিভি ‘জিবি টেলিভিশন’-এর ৯ম বর্ষপূর্তি উদযাপন ৩ জুলাই

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের প্রথম অনলাইন সংবাদমাধ্যম জিবি টেলিভিশন (GB Television)-এর ৯ম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৩ জুলাই ২০২৬ (শুক্রবার) আলোচনা সভা ও বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানটি বিকাল ৩টায় গোলাপগঞ্জ উপজেলার মর্তুজা মার্কেট (৩য় তলা), চৌমুহনী, গোলাপগঞ্জ, সিলেট-এ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এডভোকেট এমরান আহমদ চৌধুরী, এমপি, মাননীয় সংসদ সদস্য, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,  এডিশনাল এসপি মোঃ শাহ আলম, অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম, অভিনেতা বেলাল আহমদ মুরাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জিবি টেলিভিশন চেয়ারম্যান খন্দকার বদরুল আলম জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার পাশাপাশি কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময়ের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সকল শুভানুধ্যায়ী, দর্শক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

তাছাড়া বর্ষপূর্তি উদযাপনেউপলক্ষে প্রকাশ করা হয়েছে জিবি স্মারক। অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করা হবে।