

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার টিকরবাড়ী এলাকায় জাকির হোসেনকে অস্ত্র দিয়ে জখম করার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোলাপগঞ্জ থানার টিকরবাড়ী এলাকার বাসিন্দা আব্দুল মুহিমের ছেলে জাকির হোসেন (২৩)-কে অস্ত্র দিয়ে জখম করার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি রাসেল আহমদকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় জড়িত মামলার অপর আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :