অপরাধ নিয়ন্ত্রণে গোলাপগঞ্জে পুলিশের বিশেষ চেকপোস্ট ও মোবিলাইজেশন ড্রিল 


admin প্রকাশের সময় : জুন ২২, ২০২৬, ১৩:১৬ /
অপরাধ নিয়ন্ত্রণে গোলাপগঞ্জে পুলিশের বিশেষ চেকপোস্ট ও মোবিলাইজেশন ড্রিল 

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ, অপরাধ নিয়ন্ত্রণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের উদ্যোগে বিশেষ চেকপোস্ট ও মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেল ৩টা থেকে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আরিফুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।

মোবিলাইজেশন ড্রিল চলাকালে পুলিশের বিভিন্ন টিম কৌশলগত অবস্থান গ্রহণ করে যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাই এবং নিরাপত্তা তৎপরতা জোরদার করে। পাশাপাশি যে কোনো ধরনের নাশকতা, সন্ত্রাসী কার্যক্রম ও অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলায় পুলিশের প্রস্তুতি যাচাই করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আরিফুল ইসলাম বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর নজরদারি বজায় রাখার লক্ষ্যে এ ধরনের বিশেষ চেকপোস্ট ও মোবিলাইজেশন ড্রিল নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।