

কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ প্রবাসী নিহত
কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলা-এর ৫ জন প্রবাসী নিহত হয়েছেন। নিহতরা উপজেলার ৭নং দক্ষিণ বাণী ইউনিয়নের গাছবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কর্মস্থল থেকে ফেরার পথে তাদের বহনকারী গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজন মারা যান।
নিহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গাছবাড়ি গ্রামের পরিবেশ।
এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।
আপনার মতামত লিখুন :