

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম প্রত্যাহার
সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তাঁর বর্তমান পদ থেকে প্রত্যাহার করেছে সরকার। রবিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মো. সারওয়ার আলমকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সিলেট পদ থেকে প্রত্যাহারপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব (সংযুক্ত) পদে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :